শাটল ট্রেনে কাটা পড়ল শিশুর হাত ও পায়ের আঙুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়েছে রোখসানা নামের সাত বছর বয়সের এক শিশু। নগরের ষোলশহর দুই নম্বর রেলগেট এলাকায় গতকাল রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, শাটল ট্রেনটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় শিশুটির ডান পা ও বাঁ হাতের সব আঙুল ট্রেনের নিচে কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।তবে ষোলশহর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই লোকমান হাকিম দুর্ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানান।