প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাটল ট্রেনে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বহিরাগত এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চট্টগ্রাম নগরগামী শাটল ট্রেনে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটে।
দণ্ড পাওয়া যুবকের নাম মো. বাবুল (৩০)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, নগরগামী শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল বাবুল। এ ঘটনা দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাঁকে মারধর করে হাটহাজারী থানা-পুলিশে হস্তান্তর করেন।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, বাবুলকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা বিলকিস তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।