প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। খুলবে ১০ সেপ্টেম্বর। বন্ধে পরিবর্তন আনা হয়েছে শাটল ট্রেনের সময়সূচিতে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম বন্ধ থাকবে। ৮ ও ৯ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার হওয়ায় ১০ সেপ্টেম্বর থেকে শ্রেণিকার্যক্রম যথারীতি শুরু হবে।
তিনি বলেন, ঈদুল আজহার বন্ধে বটতলী স্টেশন থেকে ক্যাম্পাসের উদ্দেশে সকাল আটটা, বেলা একটায় ও রাত সাড়ে আটটায় শাটল ট্রেন ছেড়ে আসবে। আর ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে সকাল সাড়ে নয়টা, বেলা আড়াইটা ও রাত সাড়ে নয়টায় শাটল ট্রেন রওনা দেবে। ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এ সময়সূচিতে শাটল ট্রেন চলবে।