শাড়ি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় জরুরি ওষুধ সরবরাহকারী ব্যানার লেখা একটি কাভার্ড ভ্যান থেকে ৮৩৭টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই শাড়ি জব্দ করেন। বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।