প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে রাজশাহীর বাগমারায় পাঁচ হাজার সংখ্যালঘু নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাংসদ এনামুল হক এসব শাড়ি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অনীল কুমার সরকার, উপজেলা শাখার সভাপতি সুনীল কুণ্ডু প্রমুখ।