শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর বয়সী শান্ত। এটুকু বয়সেই ফুটফুটে এই শিশুটির ছোট্ট দেহে বাসা বেঁধেছে একাধিক রোগ। হূৎপিণ্ডে ছিদ্র নিয়েই জন্ম নিয়েছে শিশুটি। তার ওপর হয়েছে ব্রেইন স্ট্রোক। সব মিলিয়ে শান্ত এখন নিথর। চিকিৎসকেরা বলেছেন, তার দেহে অস্ত্রোপচার করাতে হবে। তার চিকিৎসার জন্য চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে। শান্তর বাবা রিকশাচালক কালু মিয়া পরিবার নিয়ে থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে। তাঁর পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: চলতি হিসাব নম্বর-২৮৯৩১, পূবালী ব্যাংক লিমিটেড, কমলাপুর শাখা, ঢাকা। মুঠোফোন নম্বর-০১৯৪৭৪২৭৯৭৭।