শান্তকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আবদুর রায়হান শান্ত (২) একাধিক জটিল রোগে আক্রান্ত। হূৎপিণ্ডে ছিদ্র নিয়েই জন্ম হয়েছে তার, মস্তিষ্কেও জটিল রোগ ধরা পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শিশুটি বর্তমানে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক এ বি এম সালামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শান্তকে বাঁচাতে অবিলম্বে অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসা প্রয়োজন। এ জন্য পাঁচ লাখ টাকা দরকার। শান্তর বাবা কালু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর গ্রামের একজন দরিদ্র রিকশাচালক। তাঁর পক্ষে ছেলের চিকিৎসার খরচ জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই ছেলেকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও সহূদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ময়না, সঞ্চয়ী হিসাব নং-৩৪০৮১৩৮৬, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পাগলাবাজার শাখা, নারায়ণগঞ্জ। যোগাযোগ : ০১৯৪৭-৪২৭৯৭৭।