শান্তি ও মঙ্গল কামনায় সিলেটে ইজতেমা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের বাইপাস সড়কের পাশের ময়দানে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ইজতেমা গতকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলা এ মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। মোনাজাতে সারা বিশ্বের মুসলমানদের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।
আয়োজকেরা জানান, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমায় সিলেটসহ দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। গতকাল শনিবার মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে ইজতেমাস্থলে সমবেত হন অসংখ্য মানুষ।