শান্তি ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের গান্ধী আশ্রম ট্রাস্টে আজ রোববার থেকে ছয় দিনব্যাপী ‘দক্ষিণ এশীয় ইউথ পিস ক্যাম্প (দক্ষিণ এশীয় যুব শান্তি ক্যাম্প)’ শুরু হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের দুই শরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। গান্ধী আশ্রম ট্রাস্ট ওই ক্যাম্পের আয়োজন করেছে। আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ ক্যাম্পের উদ্বোধন করবেন। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী এবং ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী জীতেন্দ্র চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। প্রথম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টের সভাপতি বিচারপতি গৌর গোপাল সাহা।