শান্তি ছাড়া উন্নয়ন হয় না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে। এর জন্য প্রয়োজন শান্তি। শান্তি ছাড়া কোনো উন্নয়ন হয় না। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে জমি কমছে, বাড়ছে মানুষ। এ সংকটেও সরকার ৮০ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদন করেছে। এ সরকার দারিদ্র্য ২৬ থেকে ১৪ শতাংশে নামিয়ে আনতে কাজ করছে।