শান্তি মিশনে অংশ নিয়ে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশান্তির জন্য বাংলাদেশ দায়িত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট উইনিংটন গিবসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নবম জ্ঞান-সোহাগী আন্তর্জাতিক শান্তি দিবস বক্তৃতায় উইনিংটন এ কথা বলেন। গতকাল ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জ্ঞান-সোহাগী স্মৃতি ট্রাস্ট ফান্ডের উদ্যোগে ‘পরিবর্তনশীল বিশ্বে শান্তি: কীভাবে আমরা সেখানে পৌঁছাতে পারি’ শীর্ষক এই বক্তৃতার আয়োজন করা হয়। ব্রিটিশ হাইকমিশনার বলেন, জাতিসংঘ শান্তি মিশনে ব্যাপক অংশ গ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ। সারা পৃথিবীর কাছেই বাংলাদেশের এই অবদান প্রশংসা কুড়িয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ।স্বাগত বক্তব্য দেন জ্ঞান-সোহাগী স্মৃতি ট্রাস্ট ফান্ডের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা ডালেম চন্দ্র বর্মণ। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পাঠানো বক্তব্য পড়ে শোনান কাজী আলী রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম।