প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালির উদ্দেশে গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ১২৩ সদস্যের একটি দল। এই দলের নেতৃত্বে আছেন এয়ার কমোডর এইচ এন এম এহতেশাম মাহমুদ। দলের সদস্যদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ২১ ডিসেম্বর তেজগাঁওয়ে পুরোনো বিমানবন্দর ভবনে মিশনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। বাসস