শান্তি মিশনে দেশের প্রথম নারী পুলিশ দলের ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে প্রথম পূর্ণাঙ্গ নারী পুলিশের দল গতকাল সোমবার হাইতির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। ১৬০ জনের নারী দলের মধ্যে ৪৫ জনের প্রথম দলটি গত ১৬ মে অতিরিক্ত পুলিশ সুপার রকফার সুলতানার নেতৃত্বে হাইতি যায়। বাকিরা গতকাল জর্ডান এভিয়েশনের একটি ভাড়া বিমানে ঢাকা ছাড়ে। একই সঙ্গে ১৬০ জনের ব্যানএফপিইউ-১ দলের বাকি সদস্যরাও গতকাল একই বিমানে হাইতি যান। এর আগে ১৬ মে নারী দলের সঙ্গে ব্যানএফপিইউ-১-এর ৫০ সদস্য ঢাকা ছাড়েন। বিজ্ঞপ্তি।