শান্তি শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরে শান্তি শোভাযাত্রা করেছে সিলেট বৌদ্ধ সমিতি। নগরের কিনব্রিজ এলাকা থেকে শুরু করা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের গিয়ে সমাবেশে মিলিত হয়। সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংঘানন্দ থেরোর সভাপতিত্বে সমাবেশে আয়ুপাল মহাথেরো, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি সাধন কুমার চাকমা, সাধারণ সম্পাদক সাজু বড়ুয়া, বুদ্ধপূর্ণিমা উদ্যাপন কমিটির আহ্বায়ক অরুণ বিকাশ চাকমা, যুগ্ম আহ্বায়ক জ্যোতিমিত্র বড়ুয়া, সদস্যসচিব শান্তি বিকাশ চাকমা বক্তৃতা করেন।