শান্তি শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোটারি ক্লাবের ২০১২-১৩ রোটা বর্ষের শান্তি শোভাযাত্রা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের জেলা গভর্নর রোটারিয়ান ইসতিয়াক জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগের টেনিস ক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় জেলা রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান নিজাম উদ্দীন, জেলা রোটার্যাক্ট প্রতিনিধি মাহমুদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সন্ধ্যা ছয়টায় ফার্মগেটের গিয়াস উদ্দীন মিল্কী মিলনায়তনে ২০১২-১৩ রোটা বর্ষের নতুন নেতৃত্বকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।