শান্তি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় শান্তি সমাবেশ করা হয়েছে। গতকাল নগরের ফারাজীপাড়া এলাকায় এ শান্তি সমাবেশের আয়োজন করে বেসরকারি সংস্থা রূপান্তর। সমাবেশে বক্তারা ধর্মীয় ও রাজনৈতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে সমাবেশে রূপান্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খুলনা প্রতিনিধি