শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি সন্তু লারমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। ফাইল ছবি
জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। ফাইল ছবি

সব আদিবাসীর সমমর্যাদা ও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা।

গতকাল বুধবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার বামিহালে আদিবাসী সমাবেশে এই দাবি জানান সন্তু লারমা। সমাবেশে জনসংহতি সমিতির সভাপতি বলেন, চুক্তি হওয়ার পর পার্বত্য এলাকায় শান্তি ফিরে এসেছিল। এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে পার্বত্য এলাকায় বাঙালি ও আদিবাসীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় থাকবে।

সন্তু লারমা বলেন, সমতলের আদিবাসীরা জমির মালিকানাসহ সব ধরনের সাংবিধানিক সুবিধা ভোগ করার ক্ষেত্রে এখনো নানা সমস্যায় জর্জরিত। ফলে তারা আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। সরকারকে এসব সমস্যার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন রাতাল আদিবাসী যুবসংঘের সভাপতি জীতেন্দ্রনাথ ওরাও। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক মুহসীন কামাল, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।