শান্তিতে থাকতে চাই সবাইকে নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি নতুন বছরটি আনন্দে কাটাতে চাই। শান্তিতে থাকতে চাই সবাইকে নিয়ে। আর দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে চাই।
আমার কলেজের স্লোগান হচ্ছে ‘মানুষ হওয়ার জন্য শিক্ষা’। এটি হৃদয়ে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। কারণ, আমরা ভালো মানুষ হলে দেশ এমনিতেই এগিয়ে যাবে। উন্নতি করতে পারব সব ক্ষেত্রে। আমরা উন্নত দেশের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছি। তাই কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে তথ্যপ্রযুক্তির দিক থেকে দেশকে ইউরোপ-আমেরিকার মতো করতে চাই। আমি চাইলেও সন্ধ্যার পর একা বের হতে পারি না। আমার সমাজ ও রাষ্ট্র এখনো সেভাবে নিরাপত্তা দিতে পারেনি। তাই আমরা এই সমাজব্যবস্থাকে আরও পরিবর্তন করতে চাই। আমি চাই এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জয়লাভ করুক। এর মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে চাই।
তাকীয়া এহসান, রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে|