শান্তিনগরে দুই ফ্ল্যাট মালিককে কুপিয়ে আহত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিনগরে একটি ভবনের নিচতলায় ফ্ল্যাটের দুই বাসিন্দাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় এম এ হাশেম (৬০) ও মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত হাশেমের ছেলে শাহরিয়ার শিবলী হাসপাতালে প্রথম আলো ডটকমের কাছে অভিযোগ করেন, ১৫২ শান্তিনগরে একটি ভবন নির্মাণ করা আবাসন প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে তাঁর মতো অনেকে ফ্ল্যাট কিনেছেন। ভবনটি নির্মাণ করেছে একটি আবাসন প্রতিষ্ঠান। আজ রমজান উপলক্ষে তারাবির নামাজ পড়ার জন্য ভবনটির নিচতলায় ফ্ল্যাটের মালিকেরা কার্পেট বিছিয়েছিলেন। আসরের নামাজের পর আবাসন প্রতিষ্ঠানের মালিকের ভাড়া করা সন্ত্রাসীরা চাপাতি ও ছুরি নিয়ে ভবনটির নিচতলায় অবস্থানরত ফ্ল্যাটের মালিক হাশেম ও মোস্তফাকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা কার্পেটগুলো পুড়িয়ে দেয়।

শাহরিয়ার অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ ও র্যাবকে ফোন করলেও কেউ ঘটনাস্থলে যায়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার খোঁজখবর নিচ্ছে পুলিশ।

-��eu@��+� ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ৯৯৯-২২২২ ও ২২২৩ (ডিএমপি)।