শান্তিনগরের উন্নয়নে এলাকাবাসীর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিনগর এলাকার পুরনো ইতিহাস ও মর্যাদাপূর্ণ অবদান নতুন সময়ের প্রেক্ষাপটে ধরে রাখা এবং নতুনভাবে চর্চার প্রয়োজনে স্থানীয়দের উদ্যোগে আতÄপ্রকাশ করল ‘শান্তিনগর ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন সমিতি’ নামে একটি এলাকাভিত্তিক সংগঠন। ১৬ জানুয়ারী শনিবার সন্ধ্যায় গাজী ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠন আতÄপ্রকাশ করেছে। তাহসিন আলমকে সভাপতি ও তাসনিম হাসান হাইকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় কার্যনির্বাহী পরিষদ। এলাকার স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামানকে পদাধিকার বলে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে এ সংগঠন। এ ছাড়া মোজাফ্ফর হোসেন পল্টু, গাজী শাহাবুদ্দিন আহমদ প্রমুখদের অভিভাবক উপদেষ্টা হিসেবে অভিহিত করে, দাউদুর রহমানের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।