শান্তিনিকেতনে গড়া হচ্ছে বাংলাদেশ গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ভারতের শান্তিনিকেতনে রবীন্দ্র জাদুঘরে বাংলাদেশ গ্যালারি গড়া হচ্ছে। কবিগুরুর বাংলাদেশে কাটানোর সময়ের ছবি, স্মারক ও নানা তথ্য দিয়ে গ্যালারি সাজানো হবে।রবীন্দ্র জাদুঘরের বিশেষ কর্মকর্তা ও বিশ্বভারতীর হেরিটেজ কমিটির আহ্বায়ক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, আগামী বছর কবিগুরুর জন্মজয়ন্তীর আগেই নতুনরূপে গড়া এই জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি জানান, এই জাদুঘর উদ্বোধনের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় আরও জানান, কবিগুরু ১৮৯০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত বাংলাদেশে কাটিয়েছেন। এ সময় তিনি একটি নৌকায় চড়ে পদ্মা নদীতে ঘুরে বেড়িয়েছেন। এ বছরের গোড়ার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে ওই নৌকার রেপ্লিকাসহ কবিগুরুর স্মৃতিবিজড়িত প্রয়োজনীয় স্মারক, ছবি ও তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়। বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।