শান্তিনিকেতনে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রস্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হচ্ছে বাংলাদেশ ভবন। গতকাল শনিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্ত গুপ্ত। বাংলাদেশের শিক্ষাসচিব প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ভবনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক।