শান্তিনিকেতনে নির্মিত হচ্ছে বাংলাদেশ ভবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্র স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ ভবন। এ ব্যাপারে বিশ্বভারতী কর্তৃপক্ষ ভবন নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে এই ভবন নির্মাণের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
জানা গেছে, বাংলাদেশ ভবনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক। থাকবে রবীন্দ্রনাথের বাংলাদেশ অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্রাবলি।