প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১২১তম পৌষমেলা। সকালে বৈতালিক, সানাই ও ছাতিমতলায় উপাসনার মাধ্যমে শুরু হয় পৌষমেলা। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সবুজ কলি সেন প্রথম আলোকে বলেন, ২৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারের মেলায় বিভিন্ন পসরা নিয়ে দেশি-বিদেশি ১ হাজার ৩৫০টি দোকান বসেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুকান্ত দত্ত গুপ্তসহ বিশিষ্টজনেরা।