শান্তিনিকেতনে বাংলাদেশি ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের রাতে ভারতের শান্তিনিকেতনে মদ্যপ অবস্থায় বাংলাদেশি এক ছাত্রকে আটক করা হয়েছে। ওই ছাত্রের নাম হারুন রশিদ। তিনি সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।জানা গেছে, ওই ছাত্র গভীর রাতে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মৃণালিনী ছাত্রীনিবাস চত্বরে ঢুকে পড়েছিলেন। ছাত্রীনিবাস কর্তৃপক্ষের অনুরোধে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ওই ছাত্রকে আটক করেন।বিশ্বভারতীর কর্মসচিব জানান, ওই ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।