শান্তিনিকেতনে হচ্ছে বাংলাদেশ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বাংলাদেশ ভবন’-এর নির্মাণকাজের অগ্রগতি দেখতে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল শুক্রবার শান্তিনিকেতনে যায়। সেখানে তাঁরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বপন কে দত্তসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত ভবন নির্মাণের কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ভবন নির্মাণের জন্য দুই বিঘা জমি বরাদ্দ করেছে। ভবন নির্মাণের খরচ বহন করছে বাংলাদেশ সরকার।