শান্তিপূর্ণ কর্মসূচিতেই সরকারের মাথায় গোলমাল দেখা দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কর্মসূচি দিয়েছে।গতকাল শনিবার ১৮ দলীয় জোটের শরিক এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি দিয়েছি, তখন সরকারের মাথায় গোলমাল দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিজয়ের এই মাসে বিএনপি কর্মসূচি দিয়েছে।’এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি অলি আহমদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন, বাংলাদেশ-ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন প্রমুখ।