প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি আবদুল হামিদ সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটিয়ে সব দলের অংশগ্রহণে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রাখবেন। রাষ্ট্রপতির কাছে পাঠানো অভিনন্দন বার্তায় এ আশাবাদ প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের সভাপতি হোসে ম্যানুয়েল দুরাও বারোসো। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।