শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বৃহস্পতিবার স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের এ-১, এ-২ ও এ-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনার এক দিন পর গতকাল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হলো।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীকে দেখা না গেলেও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে মহড়া দিয়েছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের পদচারণে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। ভর্তিচ্ছুদের সহযোগিতা করেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী।