শান্তিপূর্ণ পূজার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার জন্য সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটি। মৌলবাদী গোষ্ঠীর উত্থান, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনায় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে শঙ্কাও প্রকাশ করা হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদ এ শঙ্কা প্রকাশ করেছে। লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ।