শান্তিপূর্ণ ভোট নারীদের ব্যাপক উপস্থিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।