শান্তির জন্য নাচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শান্তির জন্য নাচ’—এ রকম এক নৃত্য উৎসবে মিলিত হয়েছিলেন আদিবাসী খাসি (খাসিয়া) সম্প্রদায়ের লোকজন। ফসল তোলার আনন্দ নিজেদের মধ্যে জাগিয়ে রাখতে ও জীবনকে সুখে-শান্তিতে পরিচালিত করতে নেচে-গেয়ে উদ্যাপনের এই উৎসবের নাম হচ্ছে ‘শাডসুখ মেনসিম’। গত সোমবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল মিশন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করে আদিবাসীদের উন্নয়নে কর্মরত বেসরকারি সংস্থা ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) ও প্রচেষ্টা। উৎসবের আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য রয়েছে। কালস্রোতে যার অনেকটাই হারিয়ে গেছে। শাডসুখ মেনসিম সে রকম হারিয়ে যাওয়া একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। যা আবার আদিবাসী খাসিদের মধ্যে ফিরে আসছে। এ রকম যেসব উৎসব হারিয়ে গেছে। তা পুনরুদ্ধার করে সংরক্ষণ করতে হবে।