শান্তির পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খুলনায় সম্মিলিত শিল্পী, কবি, সাহিত্যিক ও সংগঠকদের শান্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের জাতিসংঘ পার্ক থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে খুলনার ৫০টির মতো সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শান্তির পদযাত্রায় নেতৃত্ব দেন খুলনা-২ আসনের সাংসদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পদযাত্রা শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও জঙ্গিবিরোধী কবিতা পাঠ করা হয়। সমাবেশে বক্তৃতা করেন শিল্পী, কবি, সাহিত্যিক ও সংগঠকেরা।