শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৯৩ নৌসদস্যের ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২-এ যোগদানের উদ্দেশ্যে ৯৩ জন নৌসদস্যের প্রথম দল গতকাল শুক্রবার ঢাকা ত্যাগ করেছে। নৌবাহিনীর এই ইউনিট ২০১৫ সাল থেকে দক্ষিণ সুদানের নদীপথে জাতিসংঘের সরবরাহব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এ ছাড়া এই মেরিন ইউনিট বেসামরিক ব্যক্তিদের নিরাপত্তা দেওয়াসহ জরুরি পরিস্থিতিতে ডুবুরি সরবরাহ এবং স্থানীয় বেসামরিক ব্যক্তিদের চিকিৎসা-সহায়তা দিয়ে থাকে। ২৮ জুন দ্বিতীয় গ্রুপে আরও ১০৭ জন নৌসদস্য দক্ষিণ সুদানের নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-২-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সঙ্গে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবানন ও ভূমধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ আলী হায়দার ও নির্মূল বর্তমানে টহলের কাজে নিয়োজিত রয়েছে। আইএসপিআর