শান্তিরক্ষা মিশনে বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা মজীনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা বিশ্বে শান্তিরক্ষা মিশনে কাজ করে বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা অর্জন করছেন। আর বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষিত করতে যুক্তরাষ্ট্রের আর্থিক ও কারিগরি সহায়তার ধারা অব্যাহত রাখা হবে। এতে দুই দেশের সম্পর্ক আরও বেগবান হবে।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন অ্যান্ড ট্রেনিংয়ে প্রশিক্ষণ-সহায়ক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজীনা। এ সময় তিনি বিশ্বে শান্তি রক্ষায় বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রভূত সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ জেনারেল স্টাফ লে. জেনারেল মো. মঈনুল ইসলাম, বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাকসুদুর রহমান, যুক্তরাষ্ট্র ইঞ্জিনিয়ার্স কোর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিচার্ড এল স্টিভেন্স প্রমুখ।
পরে ড্যান ডব্লিউ মজীনা বিপসটের মাল্টিপারপাস ট্রেনিং হল এবং একাডেমিক বিল্ডিংয়ের বর্ধিতাংশের নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন। শেষে বিপসট চত্বরে রাষ্ট্রদূত একটি অর্জুনগাছের চারা রোপণ করেন।