শান্তিরক্ষায় বাংলাদেশি সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পূর্ব তিমুরবিষয়ক বিশেষ প্রতিনিধি আমিরা হক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সেনাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল শনিবার নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে পাওয়া এক বার্তায় এ কথা জানা যায়।জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনের সঙ্গে বাংলাদেশ মিশন কার্যালয়ে সাক্ষাৎকারে আমিরা হক এই প্রশংসা করেন। পূর্ব তিমুরে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশটিতে জাতীয় নির্বাচন আসন্ন। এ সময় শান্তিরক্ষীদের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।সারা বিশ্বে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া প্রতি ১০ জনে একজন শান্তিরক্ষী (সেনা বা পুলিশ) বাংলাদেশি, এ তথ্য দিয়ে আমিরা হক বলেন, এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আবদুল মোমেনকে অভিনন্দন জানান আমিরা হক। এ সময় বাংলাদেশ মিশনের ডিপিআর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বাসস।