প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে ‘পিস কিপার্স রান’ (শান্তিরক্ষী দৌড়) অনুষ্ঠিত হয়। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন কবুতর উড়িয়ে এ অনুষ্ঠান উদ্বোধন করেন। সকালে জহুরুল হক ঘাঁটির জহুর গার্ডরুম এলাকা থেকে পিস কিপার্স রান শুরু হয়। কর্ণফুলী গার্ডরুমে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নিহত সেনাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।