শান্তিরক্ষী বাহিনীতে আরও সেনা চেয়েছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

বান কি মুন টেলিফোনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর জন্য আরও এক ব্যাটালিয়ন সেনা চেয়েছেন। প্রধানমন্ত্রী সেনা পাঠানোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন। টেলিফোনে তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলে জানা গেছে।