শান্তিরক্ষীদের প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের আধুনিক প্রযুক্তিভিত্তিক সময়োপযোগী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘ভবিষ্যতে শান্তিরক্ষা কর্মকাণ্ড আরও চ্যালেঞ্জিং ও পেশাদারি হবে। আমরা একটি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছি।’ খবর বাসসের৷
রাষ্ট্রপতি গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, ২০১৪ পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূইয়া ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘ আবাসিক কো-অর্ডিনেটর িনল ওয়াকার বক্তব্য দেন।
শান্তিরক্ষীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা প্রদর্শনের মাধ্যমে আপনারা সহযোগী শান্তিরক্ষীদের কাছ থেকে সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন।’ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি শান্তিরক্ষীদের অভিনন্দন জানান।