শাপলা চত্বরে বাসের ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রঞ্জন দেবনাথ (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত রঞ্জন দেবনাথের স্ত্রী বীণা বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। তিনি জানান, রঞ্জন দেবনাথ আফতাব গ্রুপে চাকরি করেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি মতিঝিল থেকে বাসায় ফিরছিলেন। শাপলা চত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে।
রঞ্জন দেবনাথ যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার ৮১৫/২ নম্বর বাসায় পরিবারসহ ভাড়া থাকতেন।