শাপলা চত্বরের অভিযানে সরকার বাড়াবাড়ি করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সরাতে সরকার কোনো বাড়াবাড়ি করেনি। জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারকে অভিযান চালাতে হয়েছে।

গতকাল শনিবার বিবিসি আয়োজিত সংলাপে এক দর্শকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব মন্তব্য করেন।

রাজধানীর বিয়াম মিলনায়তনে ওই সংলাপের অপর নির্ধারিত আলোচক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের জনগণের কাছে হেয় করতে, সন্ত্রাসী হিসেবে দেখানোর জন্য আওয়ামী লীগের কর্মীরা তাণ্ডব চালিয়েছেন। ৪৮ ঘণ্টার ‘আলটিমেটাম’ প্রসঙ্গে তিনি বলেন, সংলাপের ব্যাপারে সরকারের মনোভাব বোঝার জন্য বিএনপি চেয়ারপারসন এ কথা বলেছিলেন।

বিবিসি সংলাপের সঞ্চালক আকবর হোসেন একপর্যায়ে ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় বলে প্রথম আলো যে জরিপের ফলাফল প্রকাশ করেছে, সে সম্পর্কে সরকারের অবস্থান কী জানতে চান। কৃষিমন্ত্রী বলেন, ‘প্রথম আলোর জরিপকে তখনই গুরুত্ব দেব, যখন জনগণ চাইবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহ এবং ওয়ারক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান সংলাপে অংশ নেন।