শাপলা তুলতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী পৌর এলাকার বারইপাড়ার শাখার দোলা বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে নুরুন্নবী ওরফে বুলি (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কয়েকজন জানান, বিলে নেমে শাপলা ফুল থেকে হওয়া ফল সংগ্রহ করছিলেন নুরুন্নবী। আকস্মিক তিনি বিলের পানিতে তলিয়ে যান। দ্রুত উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।