শাবান সভাপতি ও সোহেল সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি এবং সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই নির্বাচনে মোট ৩ হাজার ভোটারের মধ্যে ২ হাজার ১২ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে শাবান মাহমুদ পেয়েছেন ৮৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুদ্দুস আফ্রাদ ৬৬৭ ভোট পেয়েছেন। এই দুজনের পর আবু জাফর সূর্য ২৭৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সোহেল হায়দার পেয়েছেন ৫৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৪৪৮ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহানা শিউলী, কোষাধ্যক্ষ সেবিকা রানী, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান খান, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি ও দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান উজ্জ্বল জয়ী হয়েছেন।
নয় সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন মর্তুজা হায়দার, শামীমা আখতার, এ এম শাহজাহান মিয়া, সলিমুল্লাহ সেলিম, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দুলাল খান, সোহেলী চৌধুরী, দেবাশীষ রায়, মঞ্জুশ্রী বিশ্বাস।
ডিইউজের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ পাঁচটি প্যানেলে মোট ৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
শাবান-সোহেল পরিষদ থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদকসহ নির্বাহী পরিষদের চার সদস্য নির্বাচিত হয়েছেন।
কুদ্দুস-তপু পরিষদ থেকে সহসভাপতি, যুগ্ম সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, জনকল্যাণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যপদে দুজন জয়ী হয়েছেন। সূর্য-মজিদ পরিষদ থেকে কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী পরিষদের একজন সদস্য নির্বাচিত হয়েছেন। উৎপল-মেহেদী পরিষদ থেকে নির্বাহী পরিষদের সদস্যপদে দুজন বিজয়ী হয়েছেন।