শাবি পুনর্মিলনীর তারিখ পরিবর্তন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলন উৎসবের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ উৎসবের নতুন তারিখ আগামী ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। মঙ্গলবার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমা ও বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে উৎসবের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নিবন্ধনের তারিখ বাড়ানো হয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত।এর আগে ১৯ থেকে ২১ জানুয়ারি উৎসবের তারিখ নির্ধারিত ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ঢাকা, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী ও জামালপুরে নির্ধারিত স্থানে নিবন্ধন চলছে। এর বাইরে http://www.sustreunion2012.com/register-এর ওয়েব ঠিকানায় সাবেক শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। এদিকে, পুনর্মিলনীর স্মরণিকার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে। souvenir.sustreunion2012—gmail.com এই ই-মেইলে লেখা পাঠানো যাবে।