প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য মো. ছদরুদ্দিন আহমদ চৌধুরী উদার মনের মানুষ ও অত্যন্ত দক্ষ প্রশাসক ছিলেন। প্রতিষ্ঠাকালে তাঁর অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও দূরদর্শিতায় আজ প্রতিষ্ঠানটি সারা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। গতকাল সোমবার অধ্যাপক ছদরুদ্দিন আহমদ চৌধুরী স্মরণে এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ শোকসভায় ছদরুদ্দিন আহমদ চৌধুরীর বড় ভাই বদরুদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক রাশেদ তালুকদার, অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক সাবিনা ইসলাম প্রমুখ স্মৃতিচারণামূলক বক্তব্য দেন।