শাবির পুনর্মিলনীর নিবন্ধনে সিলেটে তথ্যকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম পুনর্মিলনী উৎসবের নিবন্ধনকাজের জন্য সিলেটে দুটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।উৎসবের আয়োজক কমিটি জানিয়েছে, অনলাইনের পাশাপাশি সহজে নিবন্ধন করার সুবিধার্থে গতকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাশে তথ্যকেন্দ্রে কাজ শুরু হয়েছে। সিলেট স্টেডিয়ামের দ্বিতীয় তলায় আরেকটি কেন্দ্রে ইতিমধ্যে কাজ চলছে। এ ছাড়া দু-এক দিনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় নিবন্ধনের জন্য তথ্যকেন্দ্র স্থাপন করা হবে। নিবন্ধন কার্যক্রম ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। উৎসব চলবে ১৯ থেকে ২১ জানুয়ারি।http://www.sustreunion2012.com/register—এই ওয়েব ঠিকানায় প্রাক্তন শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে পারবেন। ১৯৯১ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয় থেকে গত ২০ বছরে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছেন বলে আয়োজকেরা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।