শরীয়তপুরের সদর উপজেলার বালা-খানা গ্রামের বাসিন্দা মো. শামছুদ্দিন বেপারী (৫৬)। ছোটবেলায় ঢাকায় এসে গৃহকর্মীর কাজ করে একপর্যায়ে বাবুর্চি হন। দাঁড়িয়ে রান্না করতে করতে সাত-আট বছর ধরে তাঁর হাঁটুতে ব্যথা করছে। দুই ছেলে ও এক মেয়ের পড়াশোনা এবং সংসারের খরচ চালাতে তবু কাজ চালিয়ে যান শামছুদ্দিন। এতে ব্যথাও যায় বেড়ে। দেখা দেয় হাঁটুর প্রদাহ অ্যাডভান্স অস্টিও আর্থাইটিস। তিন বছর আগে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, শামছুদ্দিন দুরারোগ্য পারকিনসন রোগে আক্রান্ত। বর্তমানে শামছুদ্দিন আর হাঁটতে পারছেন না। দুই হাঁটু ফুলে গেছে। টনটনে ব্যথা, বেঁকে গেছে দুই পা। চিকিত্সকেরা বলেছেন, দুই হাঁটু বদলে কৃত্রিম হাঁটু লাগাতে হবে। এতে খরচ হবে অন্তত পাঁচ লাখ টাকা। জমিজমাহীন নিঃস্ব শামছুদ্দিনের পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ জন্য সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন শামছুদ্দিন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শামছুদ্দিন ব্যাপারী ও ডা. সৈয়দ গোলাম মোগনি মাওলা, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৫.১০১.২৩২৯০৪, সুইফট কোড: ডিবিবিএলবিডিডিএইচ, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ঢাকা। বিজ্ঞপ্তি।