শামস শিল্পাঙ্গনের খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাম্‌স শিল্পাঙ্গনের খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলার সাংস্কৃতিক পর্বের একটি পরিবেশনা
শাম্‌স শিল্পাঙ্গনের খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলার সাংস্কৃতিক পর্বের একটি পরিবেশনা

বিগত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও শাম্স শিল্পাঙ্গন আয়োজন করেছিল খুদে শিল্পী প্রতিযোগিতা ও দিনব্যাপী হস্তশিল্প মেলা। মণিপুরিপাড়ার তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় শাম্স শিল্পাঙ্গনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সেদিন এখানে বিপুলসংখ্যক শিশু-কিশোর সমবেত হয়।
প্রতিযোগিতায় ছিল ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, আবৃত্তি, অঙ্কন ও নৃত্য। প্রতিযোগিতায় সংগীতে রঞ্জন কুমার পাইক ও নীলুফা আক্তার রীমা, নৃত্যে তুষার চক্রবর্তী, আবৃত্তিতে কাজী সামিউল আজিজ এবং অঙ্কনে মোহাম্মদ আলাউদ্দিন বিচারকের দায়িত্ব পালন করেন। আর হস্তশিল্প মেলায় ছিল ১০টি স্টল। এসব স্টলে শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও ছিল হরেক রকম সামগ্রী। প্রতিটি স্টলেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।
বিকেল সাড়ে পাঁচটায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শাম্স শিল্পাঙ্গনের ‘ক্লাব প্রজাপতি’র সদস্যরা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গমেজ।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি প্রথম আলোর রাজধানী পাতায় এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছাপা হয় তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম। মূলত আয়োজনটি ছিল শাম্স শিল্পাঙ্গনের। অসাবধানতাবশত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বিজ্ঞপ্তি |