প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা শামসুজ্জামান মজুমদার (৭২) গত বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তিনি বীর প্রতীক শাহজামান মজুমদারের বড় ভাই। শামসুজ্জামান মজুমদার দেশ স্বাধীনের আগে পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশনে কর্মজীবন শুরু করেন। পরে তিনি বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর নেন। তাঁর মাগফিরাত কামনায় কাল শনিবার বাদ আসর বাসা ২০/বি, রোড ২৬, গুলশান ১-এ দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।