প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আন্তর্জাতিক বইমেলায় গতকাল শুক্রবার বিকেলে ‘শামসুদ্দীন আবুল কালাম: বাংলা এপিক উপন্যাসের উত্তরসাধক’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসবিআই মিলনায়তনে অনুষ্ঠিত ওই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক গোলাম মুস্তাফা। আলোচনায় অংশ নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক শান্তনু কায়সার। সেমিনারে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম। এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। ফলে বাংলাদেশকে ঘিরে বইমেলায় বিভিন্ন সেমিনার ও স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে।